একবছরের মধ্যে দেশেই তৈরী হবে সৌর প্যানেল
সৌর বিদ্যুতকে জনপ্রিয় করতে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় শুরু হয়েছে ৪দিনের নবায়নযোগ্য জ্বালানি বাণিজ্য মেলা। দেশী-বিদেশী অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ মেলায় নিয়েছে এ মেলায়। পাশাপাশি সৌর বিদ্যুত ব্যবহারে সচেতনতা বাড়াতে প্রতিদিনই চলছে সভা-সেমিনারও। বঙ্গবন্ধু আন-র্জাতিক সম্মেলন কেন্দ্রে জ্যাক ট্রেডের আয়োজনে মেলার প্রধান সহযোগী সরকারী প্রতিষ্ঠান ইডকল জানিয়েছে , একবছরের মধ্যে দেশেই তৈরী হবে সৌর প্যানেল ।
সৌর এবং বায়ু বিদ্যুৎ মিলে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এখনো ২০ মেগাওয়াটের মতো । তবে সরকারের টার্গেট আগামী ৬ বছরের মধ্যে ৪৫০ মেগাওয়াটে নিয়ে যাওয়া। যা হবে মোট বিদ্যুত উৎপাদনের ৫ শতাংশ । এজন্য সরকারি-বেসরকারীখাতে নেয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ।
মেলায় আসা ব্যবসায়ীরা তাদের সৌর বিদ্যুত উৎপাদন সামগ্রী এবং সৌর চালিত বিভিন্ন ধরণের যন্ত্রপাতি তুলে ধরেছেন মেলায় । রহিম আফরোজের নিয়াজ রহিম বললেন, অনেকেই মনে করেন, সৌর বিদ্যুত দিয়ে শুধু বাড়িতে আলো আর ফ্যান চালানো যায় । বিষয়টিতে সচেতনার ঘাটতি রয়েছে, সৌর বিদ্যুত দিয়ে আমরা সেচ পাম্প চালু করেছি । সাধারণ বিদ্যুত দিয়ে যা যা সম্ভব সৌর বিদ্যুত দিয়েও তা সম্ভব । তিনি বলেন, সৌর বিদ্যুতের ব্যবহার বাড়লে দামও কমে আসবে ।
সৌর বিদ্যুতের বেশী দামের পিছনে রয়েছে সৌর প্যানেলের আমদানী নির্ভরতা । এখনো এদেশে সৌর বিদ্যুতের প্যানেল আনা হয় বিদেশ থেকে । তবে সৌর বিদ্যুতের জন্য আরো সুখবর নিয়ে এসেছে ইডকল । ইডকল-এর নির্বাহী চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ জানালেন, দেশেই সৌর প্যানেল তৈরীর কারখানা গড়ে তুলতে তারা উদ্যোগ নিয়েছেন । এজন্য টেণ্ডারও হয়ে গেছে । বেশকিছু প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছেন । ইসলাম শরীফ বললেন, আমরা আশা করছি একবছরের মধ্যে দেশেই তৈরী হবে সৌর বিদ্যুত প্যানেল। আর দেশে সৌর প্যানেল তৈরী তৈরী হলে বর্তমানের চেয়ে দামও কমে আসবে । তিনি আরো জানান,এ পর্যন- ২০ লাখ বাড়িতে সৌর বিদ্যুত চালু করা হয়েছে । একবছরের মধ্যে আরো এক লাখ চালু করা হবে ।