coal gasifecation power

a proces of coal gasification power plant
জ্বালানি খাতের নানান পরিকল্পনার মধ্যে এবার যোগ হয়েছে কয়লাকে গ্যাসে রুপান্তর করে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের বিষয়টিও । এরসঙ্গে সরকারের হাইডোকার্বন ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে কয়লা উত্তোলন আর গ্যাসের উৎপাদন বাড়ানোর উপায় খুজে বের করতে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ১১ মাস ধরেই গ্যাস ও বিদ্যুত খাতের উন্নয়ন নিয়ে ডজন ডজন সভা করছে জ্বালানী মন্ত্রণালয় । বলা হচ্ছে নতুন নতুন পরিকল্পনা আর সম্ভাবনার কথা। তবে জ্বালানি খাতের উন্নয়ন পরিকল্পনার জন্য তথ্য ও গবেষণা রিপোর্ট দেয়ার কথা যে প্রতিষ্ঠানের সেই হাইডোকার্বন ইউনিটের সঙ্গে মূলত প্রথম বৈঠক হলো এতোদিন পর । রোববার দুপুরে এই বৈঠকে হাইডোকার্বন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড . তৌফিক ই ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী এনামুল হকসহ সংশ্লিষ্ঠ উর্দ্ধতনারা । উন্নয়ন পরিকল্পনার জন্য তাদের কাছে চাওয়া হয় গবেষণা তথ্য উপাত্ত। এসময় জানানো হয়. হাইডোকার্বন ইউনিটে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা বিভিন্ন ধরণের গবেষণা করছেন । বৈঠক শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর জানান,দেশের গ্যাস কুপ গুলো থেকে আরো বেশী গ্যাস উৎপাদন করা যায় কিনা এবং কয়লা উত্তোলন বিষয়ে পরামর্শ চাওয়া হয় । সেইসঙ্গে কয়লাকে গ্যাসে রুপান্তর করে বিদ্যুত উৎপাদনের বিষয়ে রিপোর্ট দিতে বলা হয় । তিনি আরো জানান ফ্রান্সের একটি প্রতিষ্ঠান জামালগঞ্জ খনির কয়লাকে গ্যাসে রুপান্তর কওে ৫হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদনের প্রস্তাব দিয়েছে । এজন্য তারা ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় । তিনি জানান, প্রস্তাবটি নিয়ে পেট্রোবাংলা ভাবছে । তবে এখনো সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি । জামালগঞ্জের ওই খনিতে কয়লার মজুদ রয়েছে ১ হাজার ৫৩ মিলিয়ন মেট্রিক টন । ৫০ বছর আগে অবিস্কার হলেও বেশী গভীরে থাকার কারণে এখনো কাজে লাগেনি সেই কয়লা ।