আড়াই বছরের মধ্যেই ভারত থেকে আড়াইশ’ মেগাওয়াট ..গ্রীড লাইন দরপত্র এমাসেই


আড়াই বছরের মধ্যেই ভারত থেকে আড়াইশ’ মেগাওয়াট বিদ্যুৎ আসবে বাংলাদেশে । এজন্য গ্রীড লাইন নির্মাণ করতে এমাসেই দরপত্র আহবান করা হবে । ঢাকায় দু’দেশের বিদ্যুৎ সচিবের নেতৃত্বে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে ।
প্রধানমন্ত্রীর ভারত সফরে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছিল তারমধ্যে প্রথমেই কার্যকারিতা শুরু হচ্ছে বিদ্যুৎ খাতের । সেসময়ের সমঝোতা স্মারকের আলোকে শুক্রবার ঢাকায় মৈরাটন হোটেলে দু’দেশের বিদ্যুৎ সচিবের নেতৃত্বে এ সংক্রান্ত স্টয়ারিং কমিটির বৈঠক হয়েছে । বৈঠকে চুড়ান্ত হয় ইষ্টার্ণ গ্রীড থেকে বাংলাদেশকে আড়াই শ’ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত । এই বিদ্যুৎ আনতে ভারতের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত ১৩০ কিলোমিটার গ্রীড লাইন নির্মাণের প্রক্রিয়াও চুড়ান্ত হয়েছে । এরমধ্যে ৮৫ কিলোমিটার ভারতে এবং ৪৫ কিলোমিটার লাইন হবে বাংলাদেশে । বিকেলে পিডিবি কার্যালয়ে যৌথ ব্রিফিং এ বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশ অংশে পিজিসিবি এবং ভারতের অংশে ভারতের পাওয়ার গ্রীড কোম্পানী এ গ্রীড লাইন নির্মাণের উদ্যোগ নেবে । এদেশের ৪৫ কিলোমিটারের জন্য ব্যয় হবে ১১শ’ কোটি টাকা ।তিনি আরো জানান, ২৮ শে ফেব্রুয়ারী গ্রীড লাইন নির্মাণের টে-ার আহবান করা হবে এবং জুলাইমাসের মধ্যে কার্যাদেশ দেয়া হবে । এই কাজ শেষ হতে ২ বছর লাগবে । সেই হিসেবে
২০১২ সালের জুলাই মাসের মধ্যে গ্রীড লাইনের কাজ শেষের পরই আসবে বিদ্যুৎ । ভারতের বিদ্যুৎ সচিব এইচ এস ব্রক্ষèা জানান, বিদ্যুতের দাম নির্ধারণ হবে ভারতের সরকারী বিদ্যুতের দামে । প্রতি ইউনিটের দাম হবে ২ থেকে আড়াই ভারতীয় টাকা । আবুল কালাম আজাদ জানান,এই হিসেবে প্রতি ইউনিটের দাম পড়বে বাংলাদেশের সাড়ে ৩ টাকার মতো ।