সঞ্চিতা সীতু: আন্তর্জাতিক আদালতের বাইরে সরকার-নাইকোর মধ্যকার বিরোধ মেটানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তৃতীয় পক্ষের উপস্থিতিতে এই বিরোধ মেটানোর প্রস্তাবও পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম বলছেন অন্য কথা। তিনি বলেন, নাইকোর সঙ্গে যে বিরোধ আছে এর মীমাংসা হবে আদালতে। তারা যদি আন্তর্জাতিক আদালতে যায় তবে সেখানে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। এ বিষয়টিকে আমরা প্রাধান্য দিচ্ছি না।
সম্প্রতি আদালতের বাইরে বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রভিত্তিক আইনবিষয়ক একটি প্রতিষ্ঠান জ্বালানি মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দিয়েছে বলে একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তৌফিক ই ইলাহী বলেন, এ ধরনের কোনো প্রস্তাবের বিষয়ে আমি কিছু জানি না। এ নিয়ে কোনো বৈঠক হয়েছে বলেও জানা নেই।
অন্যদিকে নাইকোর সঙ্গে বিরোধ মেটাতে পেট্রোবাংলাকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, নাইকোর সঙ্গে সমঝোতা করতে একটি কমিটি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা খুব শিগগিরই কমিটি গঠন করে নাইকোর সঙ্গে বৈঠক করব। আন্তর্জাতিক আদালতের বাইরেই সমঝোতা বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনিও কোনো প্রতিষ্ঠানের প্রস্তাবের বিষয় জানেন না বলে জানান।
অন্যদিকে সরকারের সঙ্গে নাইকোর করা গ্যাস ক্রয়-বিক্রয় চুক্তির (জিপিএসএ) মেয়াদ গত বছরের নভেম্বরে শেষ হয়েছে। এই অবস্থায় সরকার নতুন করে চুক্তি করবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে পেট্রোবাংলার একজন ঊর্ধ্বতন কর্মকতা বলেন, নতুন চুক্তি করা হবে কিনা তা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে নাইকো আর নতুন করে চুক্তি করতে চায় কিনা তাও প্রশ্নবিদ্ধ।
জানা যায়, ২০০৬ সালে সরকারের সঙ্গে নাইকোর প্রথম জিপিএস চুক্তি হয়। কিন্তু এর প্রায় দু’বছর আগেই নাইকো ফেনী গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করছে। চুক্তি করার সময় প্রাথমিকভাবে নাইকো প্রতি ইউনিট গ্যাসের জন্য ২ দশমিক ৩৫ ডলার দাবি করলেও পরে প্রতি ইউনিট ১ দশমিক ৭৫ ডলারে দিতে সম্মত হয়। এ পর্যন্ত সরকার নাইকোকে কোনো গ্যাসবিল দেয়নি, আবার নাইকোও টেংরাটিলা দুর্ঘটনার ক্ষতিপূরণ দেয়নি। এ বিষয়ে আদালতে মামলা চলছে। সমঝোতা হলে সরকার আদালতের মামলা তুলে নেবে বলে সূত্রগুলো জানায়।
বর্তমানে নাইকো ফেনী গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১ দশমিক ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।
Climate Change a Hot Story Here
Glenn Baker
October 7, 2009
Sponsored by the Pulitzer Center on Crisis Reporting
Climate change is front page news in Bangladesh on a...
'Immeasurable' losses feared as embankment rebuilding falls behind
24 Feb 2010 15:23:00 GMT
Written by: AlertNet correspondent
Makeshift huts sit on a heavily eroded...
BPC team to visit Malaysia,
Singapore for fuel deals
Staff Correspondent . Chittagong
A 4-member Bangladesh Petroleum Corporation team is scheduled to leave for Malaysia...
FE Report
Prime Minister Sheikh Hasina Thursday urged the business community to use solar power in their offices to reduce pressure on the national grid.
She said...
All set for Dhaka-Moscow nuclear agreement
BSS, Dhaka
The government will sign an agreement with Russia on May 21 next for bolstering cooperation for peaceful use of atomic...