পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু করা হচ্ছে
বগুড়ায় পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোশাররফ বললেন
প্রদীপ মোহন্ত: দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে অচিরেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে বিদ্যুতের ঘাটতি আর থাকবে না। দেশের সার্বিক বিদ্যুৎ উন্নয়নেও এই প্রকল্প ভূমিকা রাখবে। গতকাল বগুড়ায় সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ১৫তম জাতীয় সম্মেলনে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। ‘উন্নত জীবনের জন্য পরমাণু চিকিৎসা’ স্লোগান নিয়ে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে জাতীয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে এই শক্তিকে দেশের চিকিৎসা, কৃষি, খাদ্য ও খনিজ সম্পদ খাতে ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা সেবায়ও রয়েছে বিশেষ অবদান। ইতিমধ্যে দেশের ১টি ইনস্টিটিউট ও ১৪টি পরমাণু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দেয়া হচ্ছে। এই সেবা গ্রামপর্যায়ে নিয়ে যেতে আরো কেন্দ্র স্থাপনের কাজ চলছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও এ ধরনের একটি চিকিৎসা কেন্দ্র স্থাপিত হচ্ছে।
বিশেষ অতিথি ছিলেনÑ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বগুড়া পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. সেলিম মো. আনসারি, ডা. রায়হান হোসেন, ডা. এমএফ কবির, অধ্যাপক শাহানা আফরোজ, অধ্যাপক রোকন উদ্দিন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন পরমাণু চিকিৎসা এবং আলট্রাসাউন্ড কেন্দ্রের দেড়শ চিকিৎসক, বিজ্ঞানী ও টেকনোলজিস্ট অংশগ্রহণ করেন। অধিবেশনে মোট ১৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, লন্ডনের রয়াল ফ্রি হাসপাতালের ডা. জন বাসকাম এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডা. অজিত পাধি। সম্পাদনা: শাম্মী আক্ত
Climate Change a Hot Story Here
Glenn Baker
October 7, 2009
Sponsored by the Pulitzer Center on Crisis Reporting
Climate change is front page news in Bangladesh on a...
'Immeasurable' losses feared as embankment rebuilding falls behind
24 Feb 2010 15:23:00 GMT
Written by: AlertNet correspondent
Makeshift huts sit on a heavily eroded...
BPC team to visit Malaysia,
Singapore for fuel deals
Staff Correspondent . Chittagong
A 4-member Bangladesh Petroleum Corporation team is scheduled to leave for Malaysia...
FE Report
Prime Minister Sheikh Hasina Thursday urged the business community to use solar power in their offices to reduce pressure on the national grid.
She said...
All set for Dhaka-Moscow nuclear agreement
BSS, Dhaka
The government will sign an agreement with Russia on May 21 next for bolstering cooperation for peaceful use of atomic...