বিদ্যুত ব্যবহারে মিতব্যয়ী হোন, সমাধানে সময় লাগবে
বিসিএস ডিজিটাল এক্সপো উদ্বোধনীতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান সেচ মৌসুমে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এর ব্যবহারে মিতব্যয়ী হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার হোটেল শেরাটনে চার দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো-২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। খবর বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারাও বিদ্যুত ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অভিযানে শরিক হোন। কারণ এটি এমন একটি পণ্য যা টাকা দিয়েও তাৎৰণিকভাবে পাওয়া সম্ভব নয়।’
তিনি বলেন, ‘সরকার বাম্পার ফলনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লৰ্যে সেচখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করছে। এ কারণে জনগণ বিদ্যুত সঙ্কটে ভুগছে।’ প্রধানমন্ত্রী বলেন, গত বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব নয়। তবে আমরা পরিস্থিতি উত্তরণ ঘটাতে পারব। এজন্য সময় লাগবে।
শেখ হাসিনা বিদু্যত উৎপাদন বৃদ্ধিতে সরকারের পদৰেপের বিসত্মারিত বিবরণ তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন, তাঁর সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের বিদু্যত ও জ্বালানি খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ায় শীঘ্রই পরিস্থিতির উন্নতি ঘটবে।
তিনি বলেন, বর্তমান সরকার গত এক বছরে জাতীয় গ্রিডে ৭শ’ মেগাওয়াট বিদু্যত যোগ করেছে। এ বছর আরও ৮শ’ মেগাওয়াট বিদু্যত জাতীয় গ্রিডে যোগ হবে উলেস্নখ করে তিনি বলেন, এতে সঙ্কট অনেকটাই কমবে।
তিনি বলেন, বর্তমান সরকার গ্যাস অনুসন্ধানেরও উদ্যোগ গ্রহণ করেছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিদু্যতের ওপর চাপ কমাতে সৌরবিদু্যত ও বায়োগ্যাস ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরম্নত্বারোপ করেন।
অন্যদিকে, অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তিবিদ গবেষক, সংশিস্নষ্ট সংস্থা ও ব্যক্তিবর্গের প্রতি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ েেত্র এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও) সভাপতিসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিদেশী অতিথিদের স্বাগত জানিয়ে শেখ হাসিনা তাদের বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ এবং এ খাতের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের ভিশন সম্পর্কে বিবরণ দিয়ে তিনি বলেন, সরকার দেশের পলস্নী অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা চালু করতে সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ফাইবার অপটিক নেটওয়ার্কের আওতায় আনতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যোগাযোগ সুগম করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে মন্ত্রিসভা, ৬৪ জেলা প্রশাসক ও সাত বিভাগীয় কমিশনার কার্যালয়কে সংযুক্ত করতে আধুনিক ভিডিও কনফারেন্স সুবিধা চালু করার পদৰেপ নেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, গোটা দেশকে ই-গভর্নেন্সের আওতায় আনতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক জোরদার করার পাশাপাশি গাজীপুরে একটি হাইটেক পার্ক গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির মোসত্মফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ এম এ মুহিত, বাণিজ্যিমন্ত্রী লে. কর্নেল (অব) ফারম্নক খান, বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও) সভাপতি লুই কিয়েন ও এক্সিয়াটা (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কুয়েবনার অনুষ্ঠানে বক্তৃতা করেন।
Climate Change a Hot Story Here
Glenn Baker
October 7, 2009
Sponsored by the Pulitzer Center on Crisis Reporting
Climate change is front page news in Bangladesh on a...
'Immeasurable' losses feared as embankment rebuilding falls behind
24 Feb 2010 15:23:00 GMT
Written by: AlertNet correspondent
Makeshift huts sit on a heavily eroded...
BPC team to visit Malaysia,
Singapore for fuel deals
Staff Correspondent . Chittagong
A 4-member Bangladesh Petroleum Corporation team is scheduled to leave for Malaysia...
FE Report
Prime Minister Sheikh Hasina Thursday urged the business community to use solar power in their offices to reduce pressure on the national grid.
She said...
All set for Dhaka-Moscow nuclear agreement
BSS, Dhaka
The government will sign an agreement with Russia on May 21 next for bolstering cooperation for peaceful use of atomic...