দেশের চলমান বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে যাতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ না বাড়ে, সে জন্য সাংসদদের সহায়তা চেয়েছে সরকার। সরকারি ও বিরোধী দলের ৩৪৫ জন সাংসদের কাছে পাঠানো চিঠিতে বর্তমান বিদ্যুৎ-পরিস্থিতি ব্যাখ্যা করে জনগণকে বোঝানোর অনুরোধ করা হয়েছে, যেন তাঁরা পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গতকাল এক অনুষ্ঠানে বিদ্যুতের সমস্যা সমাধানে দেশবাসীর কাছে সময় চেয়েছেন। তিনি বর্তমান বিদ্যুৎ-সংকটের জন্য বিগত চারদলীয় জোট এবং তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগহীনতাকে দায়ী করে বলেন, এখন সাত বছরের চাপ এসে পড়েছে একসঙ্গে। কিন্তু শত আন্তরিকতা থাকলেও এক বছরেই এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে একটু সময় লাগলেও এ সরকারই এর সমাধান করবে।
প্রধানমন্ত্রী গতকাল ঢাকায় বিসিএস ডিজিটাল এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘সাত বছরের জঞ্জাল কীভাবে রাতারাতি পরিষ্কার করা সম্ভব। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন গ্যাস উৎপাদন। অথচ আমরা যেখানে রেখে গিয়েছিলাম, গ্যাস উৎপাদন বা উত্তোলন সেখানেই থেমে রয়েছে।’
বর্তমানে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করছে ক্ষুব্ধ মানুষ। সরকারি বিভিন্ন সংস্থাও সরকারকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সাংসদদের কাছে পাঠানো জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে জনগণকে বোঝাতে নেতা-কর্মীদের কাজে লাগাতে বলা হয়েছে। জরুরি ডাকযোগে এসব চিঠি সরকারি ও বিরোধী দলের সাংসদদের কাছে পাঠানো হয়।
খুলনা থেকে নির্বাচিত বিএনপির সাংসদ নজরুল ইসলাম চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, বিরোধী দলের সব নেতা-কর্মীই সরকারকে বিদ্যুতের ব্যাপারে সহায়তা করতে চান। কিন্তু দেড় বছরে বিদ্যুৎ উৎপাদন না করে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেশি দিন সহযোগিতা ধরে রাখা যায় না।
চিঠিতে বলা হয়, বোরোতে সেচের ভরা মৌসুম শুরু হওয়ায় দেশজুড়ে লোডশেডিং অনেক বেড়ে গেছে। কারণ এ সময় সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দৈনিক দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিতে হচ্ছে। আর এই সরবরাহ ঠিক রাখতে হচ্ছে লোডশেডিংয়ের মাধ্যমে। এ কারণে রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। সেচকে প্রাধান্য দেওয়ার পরও অনেক জায়গায় কম ভোল্টেজ এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বর্তমানের বিদ্যুৎ-সমস্যা গত সাত বছরে দুটি সরকারের ব্যর্থতা। প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ শতাংশ হারে চাহিদা বাড়লেও এ সময়ে তারা এ খাতে কোনো কাজ করেনি। ফলে বর্তমান সরকার ক্ষমতায় এসে এক বছরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণের বিদ্যুৎ উৎপাদন করলেও সংকট ঠেকানো যাচ্ছে না।
সংসদের চিফ হুইপ আবদুস শহীদ চিঠি দিয়ে সাংসদদের সহযোগিতা চাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে মনে করেন।
তবে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, বিদ্যুৎ-সংকট নিরসনে বর্তমান সরকার এক বছরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিগত বিএনপি সরকার আর তারেক রহমানের ওপর দায় চাপিয়ে তারা খালাস পেতে চেয়েছিল। এখন মানুষ তা বিশ্বাস না করায় জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হচ্ছে।
স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, বিদ্যুৎ নিয়ে সরকারের আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন। শুধু জনগণকে বুঝিয়ে এ কষ্ট থেকে মুক্তি দেওয়া যাবে না।
প্রসঙ্গত, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন বিদ্যুৎ যুক্ত হয়েছে সরকারি হিসাবে মোট ৫৩১ মেগাওয়াট। কিন্তু গত বছরের মার্চ মাসের তুলনায় এ বছর মার্চে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন বেড়েছে মাত্র ২০০ মেগাওয়াটের মতো। ফলে গত বছরের এই সময়ের তুলনায় এ বছর বিদ্যুতের ঘাটতি বেশি। এ পরিস্থিতিতে সরকার ২০১৪ সালের মধ্যে দেশকে লোডশেডিংমুক্ত করার যে ঘোষণা দিয়েছে, সংশ্লিষ্ট মহলে সে বিষয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে।
Climate Change a Hot Story Here
Glenn Baker
October 7, 2009
Sponsored by the Pulitzer Center on Crisis Reporting
Climate change is front page news in Bangladesh on a...
'Immeasurable' losses feared as embankment rebuilding falls behind
24 Feb 2010 15:23:00 GMT
Written by: AlertNet correspondent
Makeshift huts sit on a heavily eroded...
BPC team to visit Malaysia,
Singapore for fuel deals
Staff Correspondent . Chittagong
A 4-member Bangladesh Petroleum Corporation team is scheduled to leave for Malaysia...
FE Report
Prime Minister Sheikh Hasina Thursday urged the business community to use solar power in their offices to reduce pressure on the national grid.
She said...
All set for Dhaka-Moscow nuclear agreement
BSS, Dhaka
The government will sign an agreement with Russia on May 21 next for bolstering cooperation for peaceful use of atomic...