বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ দেশে ঋণের বোঝা বাড়াবে

 প্রথম আলো

বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ দেশে ঋণের বোঝা বাড়াবে

অর্থ ও বাণিজ্য ডেস্ক | তারিখ: ০৬-০৭-২০১০

এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলে, বাছবিচারহীনভাবে বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ হলে তা দেশে ঋণের বোঝা বাড়িয়ে দেয়। বাংলাদেশেও এখন যেভাবে এ খাতকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তা দেশকে আরও বেশি ঋণগ্রস্ত করবে।
গত রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অধিকারভিত্তিক সংগঠনগুলোর এক মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
একশন এইড বাংলাদেশ, ইকুইটিবিডি, জুবিলি সাউথ, সুপ্র, ভয়েস, মিডিয়া অ্যান্ড ট্রেড ফাউন্ডেশন এবং উন্নয়ন অন্নেষণের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভায় ফিলিপাইনের লিডি নেকপিল তাঁর দেশে বিদ্যুৎ খাত বেসরকারীকরণের বর্তমান অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় বাংলাদেশ বিষয়ে মূল বক্তব্য দেন ইকুইটিবিডির সৈয়দ আমিনুল হক। উন্নয়ন অন্নেষণের ট্রাস্টি রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইকুইটিবিডির মো. সামসুদ্দোহা, এমএফটিডির ফারুক আহমেদ ও ভয়েসের ফারজানা আকতার। ইকুইটিবিডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
জুবিলি সাউথ তথা বিশ্বব্যাপী দেনাবিরোধী আন্দোলনের আন্তর্জাতিক সমন্বয়কারী লিডি নেকপিল বলেন, উন্নয়নের জন্য বিদ্যুৎ একটি অপরিহার্য মৌলিক সেবা। কিন্তু বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ফিলিপাইনসহ এশিয়ার অন্যান্য দেশকে বিদ্যুৎ খাত বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার এবং সেখানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য সরকারগুলোকে ক্রমাগত চাপ দিচ্ছে।
লিডি আরও বলেন, অনেক দেশ ইতিমধ্যে তাদের বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণ করেছে। সেখানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বৈদেশিক বিনিময়ের ঝুঁকি হ্রাস, জ্বালানি ক্রয়মূল্যের সমতা নিশ্চিতকরণ ইত্যাদিসহ নানা রকম সুবিধা প্রদান করছে। অথচ এসব পদক্ষেপ অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ। যার ফলে বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে।
লিডি নেকপিল জানান, এ ধরনের চুক্তির ফলে বিদ্যুৎ ক্রয় না করেই ফিলিপিন সরকারকে ৪০ শতাংশ বেশি অর্থ কোম্পানিগুলোকে দিতে হচ্ছে, যা সরকারের দেনা বাড়াচ্ছে।
ইকুইটিবিডির সৈয়দ আমিনুল হক বলেন, ২০০৩ থেকে ২০০৯ সাল সময়কালে সরকার শুধু পেট্রোলিয়াম ক্রয়ে ভর্তুকি বাবদ ৩১৩ কোটি ডলার খরচ করেছে। অথচ এই অর্থ দিয়ে সরকার নিজেই প্রায় ১৪০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারত।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বিশ্বব্যাংকের প্রতিবেদন উল্লেখ করে বলেন, ভারতে বিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি অংশীদারির ক্ষেত্রে মাত্র ১৬ শতাংশ বেসরকারি বিনিয়োগ।
তিতুমীর বলেন, বর্তমান বাংলাদেশ সরকার বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণের যে পরিকল্পনা করেছে তা ভবিষ্যতে দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। তিনি বিদ্যুৎ খাতে তহবিল সংগ্রহের জন্য সরকারি বন্ড ছাড়ার পরামর্শ দেন।

অভয়নগরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সরকার দুই বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণে সক্ষম হবে

অভয়নগর (যশোর) প্রতিনিধি | তারিখ: ০৬-০৭-২০১০
আগামী দুই বছরের মধ্যে সরকার বিদ্যুতের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে। বিদ্যুতের জন্য দুর্ভোগ থাকবে না। গতকাল সোমবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার তালতলায় নির্মাণাধীন ১০৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্ট ও নওয়াপাড়া গ্রিড সাবস্টেশনসংলগ্ন ৪০ মেগাওয়াট প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এ কথা বলেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পাদনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, বিদ্যুৎ-সংকটের অজুহাত দেখিয়ে আর কোনো মিল-কারখানা বন্ধ করে দেওয়া চলবে না। সরকার বিদ্যুৎ-সংকট মোকাবিলায় যেমন আন্তরিক, তেমনি বন্ধ কলকারখানা চালু করতে বদ্ধপরিকর।
সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান আলমগীর কবির, বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম, পাওয়ার গ্রিড কোম্পানির পরিচালক রফিকুল আলম, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক হান্নান আলী, যশোরের জেলা প্রশাসক মো. নুরুল আমিন, নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রমুখ।
ঠিকাদারি প্রতিষ্ঠান কোয়ান্টাম পাওয়ার কোম্পানি ৩৯৩ কোটি টাকা ব্যয়ে চার একর জমির ওপর কুইক রেন্টাল পাওয়ার স্টেশনটি তৈরি করছে। এই বিদ্যুৎকেন্দ্রে দৈনিক সাড়ে ৫০০ মেট্রিক টন ফার্নেস অয়েল পুড়িয়ে ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
কোম্পানির প্রধান প্রকৌশলী রওশন আলী জানান, আগামী ৪ নভেম্বরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে।

Related Posts


We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Sponsors


Featured Video
Sponsors
Popular Posts

Climate Change a Hot Story Here

Climate Change a Hot Story Here Glenn Baker October 7, 2009 Sponsored by the Pulitzer Center on Crisis Reporting Climate change is front page news in Bangladesh on a...

Immeasurable' losses feared as embankment rebuilding falls behind

'Immeasurable' losses feared as embankment rebuilding falls behind 24 Feb 2010 15:23:00 GMT Written by: AlertNet correspondent Makeshift huts sit on a heavily eroded...

BPC team to visit Malaysia, Singapore for fuel deals

BPC team to visit Malaysia, Singapore for fuel deals Staff Correspondent . Chittagong A 4-member Bangladesh Petroleum Corporation team is scheduled to leave for Malaysia...

PM urges businessmen to use solar power in offices

FE Report Prime Minister Sheikh Hasina Thursday urged the business community to use solar power in their offices to reduce pressure on the national grid. She said...

All set for Dhaka-Moscow nuclear agreement

All set for Dhaka-Moscow nuclear agreement BSS, Dhaka The government will sign an agreement with Russia on May 21 next for bolstering cooperation for peaceful use of atomic...
Flickr RSS
share this site
Share |
Categories
visitor from 1-3-10
Recent Posts

Is energy security achievable in Bangladesh?

Is energy security achievable in Bangladesh? Only coal cannot meet our energy needs. Photo: washingtonpostAhmed...

ADB raises assistance to improve clean energy access

ADB raises assistance to improve clean energy access Bss, Dhaka The Asian Development Bank (ADB)...

Bangladesh govt signs deal with US oil giant ConocophilLips this month

Govt signs deal with US oil giant this month // < ![CDATA[// // < ![CDATA[// FE Report The...

CNG pump owners for lifting of six-hour closure order

CNG pump owners for lifting of six-hour closure order The call aims at easing...

Cairn to be allowed to sell its gas to third party in BD

Cairn to be allowed to sell its gas to third party in BD Petrobangla set to sign...
Recent Comments
... This post was Twitted by sanjoychakibd ...
... This post was mentioned on Twitter by Sanjoy Chaki, bd Energy Link. bd Energy Link said: Low-cost biogas digester may soon brigh
... This post was mentioned on Twitter by Sajid Chowdhury, Sajid Chowdhury and Sanjoy Chaki, bd Energy Link. bd Energy Link said: Na
... Tk 561cr subsidy w&#1110&#406&#406 b&#1077 needed a year f&#959r high-cost electricity ...
... This post was mentioned on Twitter by Sanjoy Chaki, bd Energy Link. bd Energy Link said: নতুন গ্যাস পাও
Tag Cloud